সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

শহীদ সালামের গ্রামে সুন্দর হাতের লেখা ও বক্তৃতা প্রতিযোগিতা

প্রকাশিত :

spot_img

 

প্রেস বিজ্ঞপ্তি

বায়ান্নর ভাষা আন্দোলনে অমর শহীদ আবদুস সালামের গ্রামে ‘সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরে’ সুন্দর হাতের লেখা ও বক্তৃতা প্রতিযোগিতা গতকাল বুধবার সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের আয়োজনে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম প্রতিযোগিতার উদ্বোধন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান। শহীদ সালাম স্মৃতি পরিষদ সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হেসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার ওসি (তদন্ত) প্রার্থ প্রতিম দেব ও মাতুভূঞা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান বেগম।


মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক কাজী ইফতেখারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাব একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, দৈনিক মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইমাম হাছান কচি।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুর রহমান, ছিদ্দিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার ভৌমিক, হীরাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আখতার, দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি আয়েশা মিনু, উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হাজেরা খাতুন, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সদস্য সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম তুষার, মোজাম্মেল হক হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...