বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালন ও নতুন শহীদ মিনার উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে নতুন শহীদ মিনার উদ্বোধন করা হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী হাজী মহসীন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জুলফিকুল সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপাল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক, গোপাল ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা মমিনুল হক ভূঁইয়া, ফেনী জেলা কৃষক লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার রায়, সহকারি শিক্ষক রাজীব শর্মা, গোপাল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব হোসেন, শ্রমিক লীগ নেতা মহিউদ্দিন ছাত্রলীগ নেতা মাসুদ জাবেদ ও জোবায়ের পারভেজ।


আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন জাতির ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা, যার লক্ষ্য ছিল মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি আত্ম-সত্ত¡া, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা। ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন পৃথিবীতে এমন নজির আর নেই।
বক্তরা গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সংসদ সদস্য শিরিন আক্তার ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন শহীদ মিনার নির্মাণের জন্য জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত অর্থ জেলা পরিষদ সদস্য আক্তার হোসেন স্বপন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...