শনিবার, ২৫ জুলাই ২০২৬

মজহারুল হক স্কুল এন্ড কলেজে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলার সদর ইউনিয়নে (৯ নং) অবস্থিত মজহারুল হক চৌধুরী স্কুল এন্ড কলেজের উদ্যোগে উদ্যাপিত হয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় মজহারুল হক স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শুরু হয় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম।
এরপর শুরু হয় প্রভাত ফেরি। এতে অংশ নেয় মজহারুল হক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।


প্রভাত ফেরি শেষে বিদ্যালয় হলরুমে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোজাহের হোসেন চৌধুরী সোহেল।
শিক্ষক মুস্তাফিজুর রহমান চৌধুরী রিয়াদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জানে আলম চৌধুরী, সহকারী প্রধান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন, মাওলানা সিহাব উদ্দিন, সমাজ সেবক কাজী নুর উদ্দিন প্রমুখ।

সবশেষে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...