শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পিআইবির প্রশিক্ষণে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ‘সরকারের উন্নয়ন কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন’

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক
‘বর্তমান সরকার দেশের পরিকল্পিত উন্নয়নে যে ডেল্টা প্ল্যান তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হলে গণমাধ্যমের ভূমিকা দরকার। আপনারা সরকারের উন্নয়ন কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন।’
বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী দিনের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামের বিভাগীয় কশিনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী।
তিনি আরো বলেন, ‘মিরসরাইয়ে দেশের সর্ববৃহত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বদলে যাবে এখানকার উন্নয়ন চিত্র। এভাবে সারাদেশে সরকারের উন্নয়ন কর্মকান্ড চলছে।’ অনুষ্ঠানে তিনি বেকারত্ব দূর করতে সবাইকে কারিগরি শিক্ষায় দক্ষ হওয়ার আহবান জানান।
মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, দৈনিক যুগান্তর মিরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ প্রমুখ। প্রশিক্ষণ শেষে অনুভূতি প্রকাশ করেন মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল দাশ, সীতাকুন্ড প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল আলম ও দৈনিক মানবকন্ঠের মিরসরাই প্রতিনিধি মো. নাছির উদ্দিন। সবশেষে বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।
ওইদিন মিরসরাই ও সীতাকুন্ডে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের তৃতীয় দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সহিদ উল্যাহ লিপন প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে স্থানীয়ভাবে সহযোগিতা করছে মিরসরাই প্রেসক্লাব।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...