সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে বাইসাইকেল পেল ২২ স্কুল ছাত্রী

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে ২২ স্কুল ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করেছেন রোটারি ক্লাব অব চিটাগাং হিলটাউন। শনিবার (৭মার্চ) উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে সাইকলে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রোটারি কাব অব সিলেটের জেলা গর্ভনর প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর। রোটারি ক্লাব চিটাগাং এর সভাপতি দেবদুলাল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রোটানী ক্লাব অব সিলেটের ফাস্ট লেডি ফিরোজা রহমান। মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মাসুদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারি ক্লাব সাগরিকার ফাস্ট প্রেসিডেন্ট খনরঞ্জন রায়, চিটাগাং হিলটাউনের পরিচালক প্রফেসর প্রদীপ দাশ, চিটাগাং হিলটাউনের সহ-সভাপতি মো.আলমগীর হোসেন, চিটাগাং হিলটাউনের সাধারণ সম্পাদক মো.ইউছুফ, রোটারিয়ান নাথুরাম নাথ, মলিয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন প্রমুখ।

সাইকেল পেয়ে খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা। শিার্থী অকীতা রাণী পাল, নাফিজা আক্তার রাইচা, তাসফিসা তাহিন বলেন, আমাদের বাড়ি থেকে স্কুল প্রায় তিন-চার কিলোমিটার দূরে, হেঁটে সঠিক সময়ে স্কুলে পৌঁছানো কষ্ট হয়ে যেত। সাইকেল পেয়েছি, এখন সঠিক সময়ে স্কুলে আসতে পারবো। সময় মতো প্রাইভেট পড়তে পারবো। তাছাড়া যখন গ্রামের মেঠোপথে সাইকেল চালিয়ে স্কুলে আসব, তখন নিজেকে সাহসীও মনে হবে। আমরা আত্মনির্ভশীল হয়ে উঠব।

রোটারি ক্লাব অব চিটাগাং এর সভাপতি দেবদুলাল ভৌমিক জানান, এলাকায় অনেক মেধাবী ও গরীব পরিবারের শিার্থী রয়েছে, যাদের বাড়ি স্কুল থেকে বেশ দূরে। যে কারণে তারা সঠিক সময়ে স্কুলে যেতে পারে না। তাছাড়া গ্রামের মেয়েরা সাধরণত সাহসী না, যার ফলে তারা ইভটিজিংয়ের শিকার হয়ে থাকে। সাইকেল বিতরণে শিক্ষার্থীরা সঠিক সময়ে স্কুলে আসতে পারবে, লেখাপড়ায় আরো মনোনিবেশ করতে পারবে। মেয়েরা আত্মনির্ভরশীল ও সাহসী হয়ে উঠতে পারবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন