শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে চার বছরেও সংস্কার হয়নি কালভার্ট

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব সাহেরখালী সড়কের একটি কালভার্ট চলাচলের অনুপযোগী হওয়ার পর দীর্ঘ চার বছরেও সংস্কার হয়নি। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয় পাঁচ হাজারেরও বেশি মানুষ। সংস্কারের অভাবে কোনো ধরনের ভারী যানবাহন চলাচল করতে না পারায় অকেজো হয়ে পড়ে আছে কালভার্ট সংযুক্ত সড়কটি।

জানা গেছে, দুই যুগেরও বেশি সময় আগে সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজারের পূর্ব পাশে এলজিইডির অর্থায়নে ১০ মিটার দৈর্ঘ্য ও পাঁচ মিটার প্রস্থের কালভার্টটি নির্মিত হয়। চার বছর আগে চলাচলের অনুপযোগী হয়ে গেলেও কালভার্টটির কোনো সংস্কার করা হয়নি। ফলে পণ্য পরিবহনে সব ধরনের ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

তবে কালভার্টের ওপর কাঠের টুকরা ফেলে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা। ঝুঁকি নিয়ে কালভার্ট দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ওই ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করছে। বেশি ভোগান্তির শিকার হচ্ছে ওই ইউনিয়নের রোগী ও বৃদ্ধ লোকজন। বিশেষ করে রাতের বেলায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলে, স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবহিত করার পরও কালভার্টটি সংস্কারে কোনো উদ্যোগ আজো নেয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ এমদাদ হোসেন (৬০) জানান, প্রায় ২৬ বছর আগে খালের ওপর কালভার্টটি নির্মাণ করা হয়। এটি অনেক পুরনো হয়ে যাওয়ায় চার বছর আগে কালভার্টটি অকেজো হয়ে পড়ে। মোহাম্মদ জাকারিয়া (৫৬) জানান, ইলিশের মৌসুমে এ অ লের সাহেরখালী স্লুইস গেট এলাকায় প্রচুর ইলিশ ধরা পড়ে। ফলে জেলেরা মাছ পরিবহনে সড়কটি ব্যবহার করেন। কিন্তু কালভার্টটি অকেজো হয়ে পড়ায় জেলেরা ভোগান্তিতে পড়েছেন। সেক্ষেত্রে বিকল্প সড়ক ব্যবহার করায় অতিরিক্ত পরিবহন খরচ গুনতে হচ্ছে জেলেদের।

স্থানীয় শিক্ষার্থী সুমাইয়া, শাকিল ও আলিম জানায়, কালভার্টটি ভেঙে যাওয়ায় স্থানীয় শিক্ষার্থীদের অনেকে ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুল, কলেজে যাতায়াত করতে হচ্ছে।

এই বিষয়ে সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, কালভার্টটি সংস্কারের জন্য এরই মধ্যে উপজেলা প্রকৌশলীর কার্যালয়কে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলেই কালভার্টটি সংস্কার করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...