শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাইয়ে উত্তর জেলা আওয়ামীলীগ নেতা বাহার চৌধুরী উদ্যেগে ত্রাণ বিতরণ

প্রকাশিত :

spot_img

নিউজ ডেস্ক>>
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক ও বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা নুরুল আনোয়ার বাহার চৌধুরীর উদ্যেগে মিরসরাইয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবি, অসহায় ও দরিদ্র খেটে-খাওয়া সহস্রাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন, উত্তরজেলা আওয়ামীলীগ নেতা ও চট্টগ্রাম জেলা রেড়ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি নুরুল আনোয়ার বাহার চৌধুরী, মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল গনি, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল,সাবেক সহ-সভাপতি মফিজ মাষ্টার, ইউনিয়ন যুবলীগ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ সহ নেতৃবৃন্দ।

নুরুল আনোয়ার বাহার চৌধুরী বলেন, করোনাভাইরাসের প্রভাবে অনেক শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে। তাই আমি প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরামর্শে মঘাদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সহস্রাধিক পরিবারকে চাল, ডাল, চোলা, তেল, পেয়াঁজ, আলুসহ খাদ্য সামগ্রী দিয়েছি। তিনি আরো বলেন, এই ভাইরাস প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। সরকারি নির্দেশনা মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...