রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জলবায়ু পরিবর্তন, সবচেয়ে ঝুঁকিতে চট্টগ্রাম: বিশ্বব্যাংক

প্রকাশিত :

spot_img

নিউজ ডেস্ক..

জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি ও অতিবর্ষণের ফলে বাংলাদেশের ১৩ কোটি ৪০ লাখ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যা দেশের মোট জনগোষ্ঠীর ৪ ভাগের ৩ ভাগ।সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো চট্টগ্রাম বিভাগ ।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘এশিয়া হটসপটস ইমপ্যাক্ট অব টেমপারেচার পিসিপিটেশন চেঞ্জেস অন লিভিং স্ট্যান্ডার্স’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন বিশ্বব্যাংকের প্রতিনিধি মাথুরা মানি।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো চট্টগ্রাম বিভাগ। এই বিভাগের ১০টি জেলার মধ্যে ৭টি জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ঝুঁকি মোকাবিলায় কোনও পদক্ষেপ না নেওয়া হলে ২০৫০ সাল নাগাদ আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে জিডিপির ৬ দশমিক ৭ শতাংশ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, জলবায়ু মোকাবেলায় আমরা অন্যদের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছি। আমরা ভালো করছি। তবে জলবায়ু মোকাবেলায় কম সুদে আরও ঋণ দরকার। বর্তমান সরকার অনেক ভালো কাজ করছে। এক্ষেত্রে সরকার কিছু ঋণের ব্যবস্থাও করেছে। আমরা প্রত্যাশা করছি শেখ হাসিনা সরকার আরও একবার ক্ষমতায় আসবে। এক্ষেত্রে আমাদের ২০৪১ সালে উন্নত রাষ্ট্র হওয়ার যে ভিশন আছে তা পূরণ হতে সহজ হবে।

এই প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিউমিও ফান, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ড. সুলতান আহমেদ, বিশ্ব ব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডিন শেফার, বিশ্ব ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ মুথুরা মানি প্রমুখ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায়...

প্রধানমন্ত্রীর বিদেশ সফর-কূটনৈতিক সফলতা-নতুন বার্তা দেখছে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী তিন দেশ জাপান, যুক্তরাষ্ট্র...

পিছিয়ে পড়ছে দেশীয় কোম্পানি গ্যাস উৎপাদনের ৬৩ ভাগ বিদেশী দখলে

  দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ সীমিত হয়ে আসছে। অন্য দিকে গ্যাসের চাহিদা ক্রমবর্ধমান। বর্ধিত চাহিদা...