বুধবার, ২২ জুলাই ২০২৬

যাকাত দেয়ার তাগিদ দিয়েছেন আল্লাহ্

প্রকাশিত :

spot_img

ইসলামী জীবন হচ্ছে মুসলমানদের পঞ্চস্তম্ভ বিশিষ্ট ঘরের মতো। আর যাকাত হচ্ছে সেই ঘরের পঞ্চস্তম্ভ। আল্লাহ্র  কি কুদরত, গরীব মুসলমানদের ইসলামের মুল তিনটি ভিত্তি পালন করতে হয়। কালিমা, নামাজ, রোজা। আর ধনীদের পাঁচটাই পালন করতে হয়। এগুলো হলো- কালিমা , নামায, রোজা, হজ ও যাকাত।

যাকাত, ইসলামের মৌলিক ইবাদত সমূহের মধ্যে অন্যতম। প্রত্যেক মুমিনদের যাকাত ফরজ হওয়ার বিষয় সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক তেমনি ভাবে যার উপর যাকাত ফরজ তাকে তা নিয়মিত পরিশোধও করতে হয়।

আল্লাহ পাক আল কোরআনের অনেক স্থানে নামাজের পাশাপাশি যাকাত প্রদানের তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেন যে, তোমরা নামাজ কায়েম কর, যাকাত প্রদান কর এবং রকুকারীদের সাথে রুকু কর (সূরায়ে বাকারা)। নবী করীম (সাঃ) বলেন ইসলামের মূল ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ ব্যতীত আর  কোন মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত রাসূল,  নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেয়া, শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকলে হজ করা এবং পবিত্র রমজান মাসে রোজা রাখা (বুখারী ও মুসলিম)।
নবী  করীম (সাঃ) বলেন, আল্লাহপাক তাদের সম্পদের উপর যাকাত ফরজ করেছেন, যা ধনী ব্যক্তিদের থেকে নিয়ে দরিদ্র ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। (তিরমিযী শরীফ)। সুতরাং,সমাজের বিত্তবান ব্যক্তিরা সিয়াম পালনের সাথে সাথে গরীব, দুঃখী, দুস্থ, অভাবী, অনাথ, এতিম, মিসকিন এবং কপর্দকহীন পথচারীকে যাকাতের অর্থ বন্টন করে দিবে। প্রত্যেক রোজাদার মুমিনের কর্তব্য মাহে রমজানের রোজা পালনের সাথে সাথে যাকাতের অর্থ সম্পদ দুস্থ মানবতার সেবায় ব্যয় করা, গরীব দুঃখী মানুষের পাশে দাড়িয়ে সহানুভূতি প্রদর্শন করা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

  নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার...

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ,...

এক মসজিদে ৫০ বছর খতমে তারাবির ইমামতি করছেন হাফেজ মাহফুজ

  যেকোনো পেশা বা কাজে অর্ধশত বৎসর অতিক্রান্ত করা বিশেষ কিছু! এ মহেন্দ্রক্ষণকে উদযাপন করা...