বুধবার, ২২ জুলাই ২০২৬

আবুরহাট স্কুলের ৯১ ব্যাচের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও কর্মহীন ৩ শত ১০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ৯১ ব্যাচের শিক্ষার্থীরা আবুরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় ওই ব্যাচের সাময়িক কর্মহীন হয়ে পড়া ৪ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও ৯১ ব্যাচের শিক্ষার্থী নুরুল আলমের সার্বিক তত্বাবধানে কর্মসূচী বাস্তবায়নে সহায়তা করেন ৯১ ব্যাচের শিক্ষার্থী সানা উল্ল্যাহ, সাইফুল ইসলাম, নুরুল আবছার, জয়নাল আবেদীন, মহি উদ্দিন, নিরঞ্জন দাশ. ডা. নুর উদ্দিনসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য মহি উদ্দিন নিজামী।
ঈদ উপহার সামগ্রী বিতরণের অন্যতম উদ্যোক্তা নুরুল আলম বলেন, আবুরহাট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে অসংখ্য ব্যাচ ইতিমধ্যে পড়াশোনার গন্ডি শেষ করেছে। সবাই যদি অসহায়দের পাশে দাঁড়ায় তাহলে কোন গরীব, অসহায় কষ্টে দিন যাপন করবে না। আমাদের ব্যাচের উদ্যোগে ভবিষ্যতেও নানা সমাজকল্যাণমূলক কর্মসূচী বাস্তবায়ন করার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...