বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৯০.২২% দাখিলে ৮৭.০৭%

প্রকাশিত :

spot_img

মিরসরাই উপজেলায় এসএসসিতে পাশের হার ৯০.২২% দাখিলে ৮৭.০৭%। এবারের এসএসসি পরীক্ষায় ৪ স্কুল শতভাগ ও দাখিলে ১০ মাদরাসা শতভাগ পাশ করেছে। উপজেলার ৪৫টি স্কুল থেকে ৫১৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৬৮৬ জন শিক্ষার্থী পাশ করেছেন। দাখিলে ২৬টি মাদ্রাসা থেকে ৯৭৫জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৮৪৯ জন শিক্ষার্থী পাশ করেছে। এসএসিতে ২৮৯ জন ও দাখিলে ১১ জন, এবং ভোকেশনালে ৩জন শির্থী জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলার জেবি উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৮৭ জন ও মাদরাসায় সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসা থেকে সর্বোচ্চ ৫ জন শিার্থী জিপিএ-৫ পেয়েছে। এসএসসিতে বরাবরের মত এবারো সেরা জেবি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ১৮০ জন শিার্থী পরীায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এছাড়া শতভাগ পাশ করেছে বিশ্বদরবার উচ্চ বিদ্যালয়, ওয়াহিদুন্নেছা উচ্চ বিদ্যালয় ও নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়। দাখিলে শতভাগ পাশ করা মাদরাসাগুলো হলো সুফিয়া নুরীয়া ফাজিল মাদরাসা, মৌলভী নজির আহম্মদ দাখিল মাদরাসা, বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা, নুরুল উলুম ইদ্রিছিয়া দাখিল মাদরাসা, হিঙ্গুলী কদমতলা দাখিল মাদরাসা, ওচমানপুর দাখিল মাদরাসা, খেয়ারহাট নুরীয়া দাখিল মাদরাসা, মিঠাছরা ফাজিল মাদরাসা, তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসা ও সৈয়দপুর সূফী নুর মোহাম্মদীয়া দাখিল মাদরাসা। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে খইয়াছরা উচ্চ বিদ্যালয়ে ভোকেশনালে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৩ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৯৪.৬৪%। জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন জানান, এবার এসএসসি পরীক্ষায় উপজেলার ৪৫টি স্কুল থেকে ৫১৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৬৬৮ জন শিক্ষার্থী পাশ করেছেন। দাখিলে ২৬টি মাদ্রাসা থেকে ৯৭৫জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৮৪৯ জন শিক্ষার্থী পাশ করেছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন