শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩ ডাকাত অস্ত্রসহ র‍্যাবের হাতে ধরা

প্রকাশিত :

spot_img

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় ট্রাক থামিয়ে নিয়মিত চাঁদা নিতো তারা৷ রাতে বাস ও ট্রাক থেকে সুযোগ বুঝে করতো ডাকাতিও। আবার এলাকায় চালাতো তারা সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব খবর যায় র‍্যাব-৭ চট্টগ্রামের সদর দফতরে৷

তাদের গ্রেফতারে র‍্যাব অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। শেষমেশ মঙ্গলবার (৯ জুন) রাত ১০টায় এই ডাকাত দলের ৩ সদস্যকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

সীতাকুণ্ড থানার রহমতপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এই ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি ওয়ানশুটারগান, ৭ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র।

আটককৃতরা হলেন, মো. ইমাম হেসেন (২০), মো. ইকবাল হোসেন(২৫) ও মোস্তফা কামাল (২৩)।

র‍্যাব জানায়, আটককৃতরা সীতাকুণ্ড এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাস, ট্রাকে চাঁদাবাজি ও ডাকাতি করে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তাদের গ্রেফতারে অভিযান চালায় র‍্যাব। সীতাকুন্ড থানার রহমতপুরের উত্তর সোনারপাড়ার কেওয়াই স্টীল মিল পাশে রেল ব্রীজ এলাকা থেকে র‍্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে।

জানা গেছে, গ্রেফতার ইকবাল হোসেনের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় ২টি ডাকাতি মামলা রয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...