শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ৫৪৭ মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় অবস্থিত ৫৪৭ টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান দেয়া শুরু হয়েছে। প্রতিটি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হচ্ছে। বুধবার (১০ জুন) উপজেলার করেরহাট ইউনিয়নের ৪২টি মসজিদে অনুদান প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। করেরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও পরিচালনা কমিটির সভাপতির হাতে নগদ অনুদান তুলে দেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডশেন মিরসরাই উপজেলার ফিল্ড সুপারভাইজার নুরুল হক শিকদার, করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্লাহ, আজাদ উদ্দিন, বেলাল উদ্দিনসহ সদস্যবৃন্দ।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার ইউনিয়নের ৪২টি মসজিদের জন্য ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। আমি সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মিরসরাই এর অভিভাবক প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মিরসরাই’র আগামীর কর্ণধার মাহবুব রহমান রুহেল ভাইয়ের জন্য দোয়া কামনা করছি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫৪৭ মসজিদের জন্য ৫ হাজার টাকা করে অনুদান পাঠানো হয়েছে। বুধবার থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ শুরু হয়েছে। যদিও মিরসরাই উপজেলায় প্রায় এক হাজারের বেশি মসজিদ রয়েছে। ইসলামি ফাউন্ডেশন তালিকা করতে অনেক মসজিদ বাদ পড়েছে। আমরা পুনরায় তালিকা করে পাঠিয়েছি। আশা করছি বাকি মসজিদগুলোর জন্যও অনুদান আসবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...