সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে পথসভায় গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন-ডিসেম্বরে শেখ হাসিনার অধিনে নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
জাতীয় ঐক্যের নামে স্বাধীনতা বিরোধীদের সাথে গোপন আতাঁত করে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ষড়যন্ত করে কেউ সফল হবে না। শনিবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে ১১টি পথসভায় যোগ দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, গৃৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, মহামায়া সেচ প্রকল্প তৈরি, রাস্তাঘাটের স্থানীয় উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়ন ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই। এতিমের টাকা মেরে খালেদা জিয়া এখন জেলে, আর খাম্বার টাকা মেরে তারেক এখন লন্ডনে। আবার যদি বাংলাদেশে বিএনপি জামায়াত এদেশে ক্ষমতায় আসে তাহলে দেশ উন্নয়নশীল থেকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হবে। মন্ত্রী আরো বলেন ড. কামাল, বি চৌধুরীরা জাতীয় ঐক্যের নামে আওয়ামীলীগের বিরুদ্ধে উন্নয়নের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষের প্রপাগান্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিবে জনগণ। শেখ হাসিনার সরকার আগামী ১শ’ বছরের ডেলটা উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। যা এদেশ একদিন সিঙ্গাপুরে রূপান্তরিত হবে। নেতা-কর্মীদের উদ্যোশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনে যেভাবে হোক নৌকাকে বিজয়ী করতে হবে। অন্যথায় বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে পিঠের চামড়া তুলে ফেলবে। বিএনপি-জামায়াতের জন্য মানুষ ঠিকমত ব্যবসা বানিজ্য করতে পারেনি। গত ১০ বছর নির্ভয়ে মানুষ ব্যবসা করছে। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের আমলে মিরসরাইয়ে ২৯টি লাশ পড়েছে। আগামীবার তারা যদি ক্ষমতায় আসে তাহলে শত শত লাশ পড়বে।


গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘আওয়ামীলীগ সরকার গত ১০ বছরে সারা দেশের যে উন্নয়ন করেছে অতীতের কোন সরকার তা করতে পারেনি। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ১’শটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ দ্রæত গতিতে উন্নয়নশীল দেশের তালিকায় পৌঁছে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রতিহত করার নামে আবারো জ্বালাও পোড়াও করার জন্য ষড়যতন্ত্র করছে। বদরুদ্দৌজা চৌধুরী আর ড. কামালকে নিয়ে এখন ঐক্যজোড় করেছে। যারা নির্বাচনে নিজেদের ছাড়া আর কারো ভোট পায় না। আর তাদের সাথে একত্র হয়েছে সাবেক বিচারপতি এসকে সিনহা। নির্বাচনী সময়ে এদের দোসররা যাতে আ’লীগে প্রবেশ করে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য তিনি নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ দেন।’
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম বলেন, ‘ডিসেম্বরের নির্বাচনে আ’লীগকে যদি পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করা না যায় তাহলে দেশে পুনরায় সাম্প্রদায়িক হামলা শুরু হবে। বিএনপি-জামায়াত দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করে দিয়ে লুটপাট শুরু করে দেবে। আ’লীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ কাউকে বাড়ি থাকতে দিবে না। তাই দলীয় সকল বিভেদ ভুলে গিয়ে কাঁদে কাঁদ মিলিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।’
শনিবার সকাল ১০টায় উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট বাজার থেকে পথসভা শুরু হয়ে নির্বাচনী পথসভা বারইয়ারহাট পৌরসভা, ধুম ইউনিয়নের বাংলাবাজার, জোরারগঞ্জ বাজার, আজমপুর বাজার, বামনসুন্দর বাজার, সুফিয়া বাজার, আবুতোরাব বাজার, সাহেরখালী বাজার, দমদমা বাজার, ছোট কমলদহ বাজারে গিয়ে শেষ হয়। পথসভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পথসভায় আরো বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তফা মানিক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন প্রমুখ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...