শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে নতুন করে ৮ জনের করোনা সনাক্ত

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে ৪ পুলিশ সদস্য সহ নতুন করে আরো ৮ জনের করোনা সনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো নমুনা পরীার ফলাফলে করোনা ভাইরাস (কোভিড- ১৯) ‘পজিটিভ’ শনাক্ত হয়।
শনিবার (২০ জুন) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব থেকে উল্লেখতি নতুনা পরীার রিপোর্ট ‘পজিটিভ’ আসার বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে ৪ জন পুলিশ সদস্য। দুইজন জোরারগঞ্জ থানার বয়স যথাক্রমে ৪৫ ও ২২ বছর। দুইজন মিরসরাই থানার বয়স যথাক্রমে ৪২ ও ২৬ বছর। বাকী তিন জন ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৩ নং গজারিয়া ওয়ার্ডের হাসু মুহুরী বাড়ির বাসিন্দা। তারা দুইজন নারী ও একজন শিশু এবং বয়স যথাক্রমে ৩২, ২৭ ও ৮ বছর। অপর একজন ২৮ বছর বয়সের পুরুষ ও তিনি একজন চিকিৎসক, তার বাড়ি বারইয়ারহাটে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি টিম গত ১৫ জুন কয়েকজনের নমুনা সংগ্রহ করার পর গতকাল ২০ জুন রাতে ৮ জনের ‘পজিটিভ’ শনাক্ত হয়। তাদের চারজন পুলিশ সদস্য, একজন চিকিৎসক ও বাকী দুইজন একই বাড়ির নারী, একজন শিশু রয়েছে। আক্রান্ত সবাই ‘হোম কোয়ারেন্টাইন’ -এ আছেন। তবে ‘করোনা পজিটিভ’ শনাক্ত হওয়ার পর সবাইকে “হোম আইসোলেশন” -এ থাকতে হবে, যদি শারিরীক অবস্থা বেশি খারাপ হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...