বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

করোনামুক্ত হওয়ার একদিন পরই বিএনপি নেতা গ্রেফতার ফখরুলের নিন্দা

প্রকাশিত :

spot_img

 

খুলনা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গ্রেফতার হওয়া বিএনপি নেতা আবু হোসেন বাবু গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে আজ সকালেই পুলিশ তাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতার করেছে। করোনা আক্রান্ত হওয়ার পর সদ্য নেগেটিভ হওয়া আবু হোসেন বাবুকে পুলিশ কর্তৃক আমানবিকভাবে গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরো বলেন, “জুলুমবাজ বর্তমান শাসকগোষ্ঠী দেশকে বিরোধী দলমুক্ত করে বাকশালী শাসনকে চিরস্থায়ী রূপদানের জন্য করোনা ভাইরাসের এই মহাদুর্যোগের মধ্যেও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে। নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য বিরোধী দলের ওপর এই করোনাকালেও ধারাবাহিক নিপীড়ণ-নির্যাতনের কর্মসূচি অব্যাহত রেখেছে সরকার। এমনকি সদ্য সেরে ওঠা করোনা আক্রান্ত রোগীকেও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করতে দ্বিধা করছে না। আবু হোসেন বাবু সেই হিংস্র-বর্বতারই নির্মম শিকার হলেন।

ফখরুল আরো বলেন, তিনি করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে গতরাতেই তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হয়। বিধানানুযায়ী তাকে আরো ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা। অথচ সেটি না করে তাকে আজ সকালেই গ্রেফতার করে পুলিশ। এতেই প্রমাণ হয়-কী ভয়াবহ কর্তৃত্ববাদী দুঃশাসন চলছে এই দেশে। অসুস্থ বাবুকে গ্রেফতার সরকারের অবিরাম দমন নীতিরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, আবু হোসেন বাবুকে সম্পূর্ণ অমানবিকভাবে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...