বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

খালেদা জিয়ার বাসায় যেতে প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ’র খোলা চিঠি

প্রকাশিত :

spot_img

 

ঈদুল আজহার দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) ‘প্রিয় প্রধানমন্ত্রীর কাছে একজন নাগরিকের খোলা চিঠি’ শীর্ষক বার্তায় তিনি এ আহ্বান জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে চিঠির কথা জানান।

চিঠিতে ডা. জাফরুল্লাহ বলেন, “ঈদের দিন সময় করে খালেদা জিয়ার বাসস্থানে যান। এতে দেশবাসী খুশি হবেন এবং বঙ্গবন্ধু হেসে বলবেন, ‘ভালো করেছিস’ মা।”
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে চিঠিতে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমলা ও গোয়েন্দাদের থেকে সাবধানে থাকুন। রাজনৈতিক সহকর্মীদের কাছে ডেকে নিন।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতে আপনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হয়ে এই খোলা চিঠি লিখছি। আশা করি, প্রধানমন্ত্রীর দফতরের কেউ না কেউ আমার এই চিঠি আপনার নজরে আনবেন এবং আমি একটি প্রাপ্তি স্বীকার পত্র পাবো। প্রধানমন্ত্রীর কাছে এটাই একজন নাগরিকের আকাঙ্ক্ষা।’

আগামী মাসে নিবিড় পরিচর্যা কেন্দ্রের সুবিধা নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ও কেন্দ্রীয় অক্সিজেন সুবিধাসহকারে করোনা সাধারণ ওয়ার্ড চালু করবে গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এতে রোগীদের দৈনিক তিন হাজার টাকার মতো খরচ পড়বে। প্রধানমন্ত্রী আপনি কি তার উদ্বোধন করবেন?’

রোগীরা হাসপাতালে ভর্তির জন্য কোনও দেশে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন লাগে না বলে দাবি করে চিঠিতে ডা. জাফরুল্লাহ বলেন, ‘কোভিড-১৯ আক্রান্ত হোক বা অন্য কোনও রোগে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন ওই হাসপাতালে পরিচালক। কিংবা কোভিড-১৯ আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হতে পারবে কিনা তার সিদ্ধান্ত দেয় স্বাস্থ্য অধিদফতর। এই রকম সিদ্ধান্ত পৃথিবীর অন্য কোনও দেশে নেই। অপূর্ব সিদ্ধান্ত। কেন্দ্রিকতা দুর্নীতির সহজ বাহন।’

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...