শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বিরোধের জেরে মিরসরাইয়ে রুবেল হোসেন নামে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। সোমবার (১০আগষ্ট) পৌরসদরের তিন’শ গজ উত্তরে অছিমিয়া ব্রিজের উপর এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদরের একটি হাসপাতালে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার উপর আবারও হামলা চালায় সন্ত্রাসীরা। রুবেল হোসেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
রুবেল হোসেনের মামা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা জানান, রুবেলকে কুপিয়ে আহত করার খবর পেয়ে তিনি সেবা হাসপাতালে ছুটে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পথে কিছু ছেলে লাঠিসোটা নিয়ে আবারও হামলা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এখনও সে শঙ্কামুক্ত নন বলে জানান তিনি। তবে কি কারণে কারা হামলা চালিয়েছে সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন জানান, ছাত্রলীগ নেতা রুবেলের উপর হামলার একটি খবর শুনেছি। তবে হামলার কারন সম্পর্কে কিছু জানতে পারিনি। এই হামলার ঘটনা খুবই দুঃখজনক। হামলার কারন ও জড়িতদের চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী জানান, মমতাজুল রুবেলের উপর হামলার কারন ও জড়িতদের চিহিৃত করতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১সপ্তাহের মধ্যে তাদেরকে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনী ও সাংগঠনিক শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, হামলা খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...