শনিবার, ২৫ জুলাই ২০২৬

সড়ক দুর্ঘটনায় মিরসরাই পৌর বাজারের ব্যবসায়ী ও পিকআপ চালক নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় মিরসরাই পৌর বাজারের তরুণ ব্যবসায়ী ও পিকআপ চালক নিহত হয়েছে।
ফেনী থেকে মালামাল আনতে যাবার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরসরাই পৌর বাজারের মুনতাহা টাইলস এর স্বত্তাধিকারী মনোয়ার উদ্দিন রনি ( ৩৪) ও পিকআপ চালক মামুন ( ৩২)।

রনির চাচা জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় মালামাল ক্রয় করতে পিকআপ যোগে ফেনী যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে পিকআপ দুমড়ে মুছড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুজনই ঘটনাস্থলে নিহত হয়। রনির ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

মিরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন নবী জানান মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে বাড়িতে নিয়ে এসেছি। আজ বাদ এশা জানাযা অনুষ্ঠিত হবে। এই ঘটনায় পুরো এলাকা ও ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...