রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

করেরহাট ইউনিয়ন পরিষদের উদ্যেগে শোক দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবার বর্গের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের উদ্যেগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এসময় পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক, ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনায়েত হোসেন নয়ন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন ছিল, তার মধ্যে দু’টি স্বপ্ন একটি বাংলার স্বাধীনতা অন্যটি ‘ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করে এ দেশ থেকে গণতন্ত্র চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধান মন্ত্রীর দিক নির্দেশনায় মিরসরাইয়ে কাজ করে যাচ্ছেন সাবেক সফল মন্ত্রী আমাদের প্রিয় অভিববাক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও উনার সুযোগ্য সন্তান আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
তিনি আরো বলেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল পরিণত করেছেন শেখ হাসিনা। যারা বাংলাদেশকে তুচ্ছ করেছিল, তারাই এখন বাংলাদেশের প্রশংসা করছে।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...