শনিবার, ২৫ জুলাই ২০২৬

দুটি কিডনিই অচল স্কুল ছাত্র ওমর গনির, বিত্তবানদের সহযোগিতা কামনা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার মিঠানালা রামদয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ওমর গনি (১৬) । দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। ডায়ালাইসিস কিংবা কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ যা জোগাড় করা তার পরিবারের জন্য একেবারেই অসম্ভব।

ওমরগনি ওই ইউনিয়নের আব্বাস আলি সারেং বাড়ির জয়নাল আবেদিন এর ছেলে।

জানা যায়, গত জুলাই মাসের শেষের দিকে উপজেলার একটি হাসপাতালে পরিক্ষা করে জানতে পারেন কিডনিজনিত সমস্যা। পরে সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক)।

ওখানে কিছুদিন থাকার পর ১৭ আগষ্ট তাকে বাসায় ফিরিয়ে আনা হয়। আর প্রতি সপ্তাহে ২ বার চট্টগ্রামে এসে ডায়ালিসিস করার পরামর্শ দেয় চিকিৎসকরা। তবে এর জন্য প্রয়োজন হয় প্রায় ৩০০০ টাকারও অধিক। তাছাড়া ইনজেকশনের জন্য লাগে ৭০০০ টাকা যা মাসে একবার দিতে হয়।

২ ভাই ২ বোন এর সংসারে বাবা একমাত্র উর্পাজনক্ষম ব্যাক্তি। আর তার বড় ভাই কেবল এইস এস সি’তে পড়াশোনা করছেন। তাই সমাজের বিত্তবানদের কাছে ভাইয়ের জীবন বাঁচাতে আর্থিক সহায়তা চেয়েছেন ওমরগণির ভাই ওসমান গনি।

ওসমান গনি বলেন, ওর চিকিৎসার জন্য যে পরিমাণ খরচ আসতেছে তা আমাদের পক্ষে জোগাড় করা দুরুহ হয়ে পড়েছে। বাবার ইনকামে পরিবার চলতেই দায় তার উপর চিকিৎসা কিভাবে চলবে।

তিনি বলেন,আমি আমার ভাইকে বাঁচাতে চাই। আর তার জন্য দরকার আল্লাহর হুকুম ও সবার সহযোগীতা। সবার সহযোগিতা পেলে আমার ভাইয়ের জীবন বাঁচতে পারে।

এইদিকে ওমর গনির চিকিৎসার অর্থ জোগাড়ে নিয়োজিত মোঃ মেহেদী হাসান নামে এক সেচ্ছাসেবী বলেন, ইতিমধ্যে কয়েকজন তার পাশে দাঁড়িয়েছেন।তবে তা পর্যাপ্ত নয়।তাই আরো সাহায্য সহযোগিতা দরকার।সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ অসহায় ওমর গনির জন্য সাহায্যের হাত বাঁড়ান।

আসুন আমরা তার পাশে দাঁড়াই। তার জন্য অন্তর থেকে দোয়া করি। সকলের সহযোগিতায় বেঁচে যেতে পারে ওমর গনির জীবন।

আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা: বিকাশ: ০১৬৪৪৬০৩২১০(ভাই ,ওসমান গনি)

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...