বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

নির্বাচনে হারার আগেই হেরে যায় বিএনপি : সেতুমন্ত্রী

প্রকাশিত :

spot_img

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে যে কোনো নির্বাচন এলেই বিএনপি তার স্বরে চিৎকার শুরু করে, তারা নির্বাচনে হারার আগেই হেরে যায়।

সোমবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সীগঞ্জ সড়ক বিভাগের অধীন নবনির্মিত পরিদর্শন বাংলো ‘পদ্মা’-র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে হারার আগেই বিএনপি হেরে যায়। দেশে নির্বাচন না হলে বগুড়া থেকে মির্জা ফখরুল সাহেব কীভাবে জয় পেয়েছিলেন? বিএনপি জিতলে সব ঠিক আর না জিতলে সব বেঠিক, এ মনস্তাত্ত্বিক বিভ্রান্তি ও দ্বন্দ্ব থেকে বিএনপি’কে বেরিয়ে আসতে হবে।

সরকার জনসমর্থন ছাড়া টিকে আছে বিএনপি’র মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে পরিষ্কারভাবে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে বিএনপি’কে জনগণ প্রত্যাখান করেছে। বিএনপি আন্দোলন এবং নির্বাচন দুটোতেই পরাজিত হয়েছে এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, জনসমর্থন আছে কি নেই তার মানদন্ড কী? সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কী জনসমর্থন মেপে দেখেছেন? নির্বাচন যদি মানদন্ড হয় সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।

সেতুমন্ত্রী বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বার বার প্রত্যাখ্যান করে তাদের মুখে এমন কথা শোভা পায় না।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদের আসন্ন পাঁচটি আসনে উপনির্বাচনে একটি আসনের মনোনয়ন দেয়া হয়েছে, অন্য আসনগুলোতে তফসিল ঘেষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীর সভাপতির উপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সিটি কর্পোরেশন এবং পৌরসভায় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান জানান তিনি।

ভিডিও কনফারেন্সে অন্যান্যর মাঝে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মোঃ শাহারিয়ার হোসেন, ঢাকা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দীন খানসহ সওজ সদর দফতর, ঢাকা সড়ক জোন এবং মুন্সীগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে সদ্যনির্মিত সড়ক পরিদর্শন বাংলো পদ্মা’র নির্মাণ ব্যয় হয় প্রায় সাত কোটি সাত লাখ টাকা। পদ্মা সেতু প্রকল্পের ক্ষতিপূরণের অর্থে নির্মিত হয়েছে এ পরিদর্শন বাংলো।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...