শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দিন দুপুরে দোকানের ক্যাশবক্স ভেঙ্গে সাড়ে ৩ লাখ টাকা লুট

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে দিন দুপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশবক্সের তালা ভেঙ্গে প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মিরসরাই পৌরবাজারের কলেজ রোড়ের করিম মার্কেটের নিচতলায় অবস্থিত ভূঁইয়া কখ স্টোরে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই থানা পুলিশ।

ভূঁইয়া কথ স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া জানান, সোমবার সকালে বাড়ি থেকে দোকানে আসার সময় ছোট ছেলে সানির জন্য মোটর সাইকেল কিনতে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে এসেছি। এরপর দোকানের ক্যাশ বক্সে রেখে তালা লাগাই দিই। দোকান পরিস্কার করে আমি প্রশ্রাব করতে আমি মার্কেটের পেছনে যায়। দুই, তিন মিনিট পর দোকানে এসে দেখি ক্যাশবক্স ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। গচ্ছিত সব টাকা নিয়ে গেছে। আমি বিষয়টি মিরসরাই থানায় অবহিত করেছি।

এই বিষয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক মোঃ কামাল হোসেন বলেন, মিরসরাই পৌর বাজারে একটি দোকানে চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। এই ঘটনায় থানায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের হলে আমরা তদন্তপূর্বক চুরির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করবো।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...