শনিবার, ২৫ জুলাই ২০২৬

বজ্রপাতে প্রাণ হারালেন দুই যুবক

প্রকাশিত :

spot_img

 

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে চকরিয়া উপজেলার ইলিশিয়ার মৎস্য ঘের ও পেকুয়া উপজেলার টৈইটং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- সাজিদ উদ্দিন (২৮) ও নেজাম উদ্দিন (৩২)। আহত যুবকের নাম শামীমুল ইসলাম (২৫)।

জানা গেছে, নিহত সাজিদ উদ্দিন চকরিয়া উপজেলার উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকার আবদু ছমদের ছেলে। তিনি ইলিশিয়া এলাকায় একটি মৎস্য ঘেরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাত ১০টার দিকে মৎস্য ঘেরে কাজ করা সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে মারা যান। এসময় তার সাথে থাকা শামীমুল ইসলাম আহত হয়। তাকে চশরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, বজ্রপাতে নিহত অপর যুবক নেজাম উদ্দিন পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের খুনিয়াভিটা এলাকার নুরুল ইসলামের ছেলে। রাতে বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...