মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কার্যালয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানকে ইয়াবা খাওয়াচ্ছেন ইউপি সদস্য

প্রকাশিত :

spot_img

কার্যালয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানকে ইয়াবা খাওয়াচ্ছেন ইউপি সদস্য

মাটি মাসুদকে ইয়াবা সেবনে সহযোগিতা করছেন গুটি বাহার

 

দলীয় কার্যালয়ে যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ইয়াবাসহ মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ ওরফে মাটি মাসুদকে ইয়াবা সেবন করতে দেখা যায়। এতে  যুবলীগ নেতা মাসুদকে মুখে তুলে ইয়াবা সেবনে সহযোগিতা করছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার জামালউদ্দিন বাহার ওরফে গুটি বাহার।

বাহার ইউপি সদস্যের পাশাপাশি কাদিরপুর ওয়ার্ড আওয়ামী লীগেরও সভাপতি।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, প্রায় এক যুগ (২০০৪-২০১৬) বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন নূর হোসেন মাসুদ বেগমগঞ্জ ও আশপাশের এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ শুরু করেন। ২০১৫ সালে র‌্যাব ও বিজিবি দুই দফায় মাদক ব্যবসার অভিযোগে মাসুদের চৌরাস্তার কুরিপাড়ার বাসায় অভিযান চালায়। বিভিন্নভাবে ম্যানেজ করে মাসুদ ২০১৬ সালে উপজেলা যুবলীগের আহ্বায়ক পদ বাগিয়ে নেন। এরপর থেকেই আরও বেপরোয়া হয়ে ওঠেন মাসুদ।

প্রকাশ্যে মাদক ব্যবসা ও দখল বাণিজ্য চালিয়ে গেলেও স্থানীয়রা ভয়ে মুখ খোলার সাহস পাননি। মাসুদের ইশারায় আরেক মাদক বিক্রেতা বাহার হন ইউনিয়ন পরিষদের মেম্বার। মাসুদ নিজে ২০১৯ সালে বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।জানা যায়, নূর হোসেনের মাদক ব্যবসা ও দখলবাজিতে ক্ষুব্ধ উপজেলা আওয়ামী লীগ।

বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা যুবলীগের আহ্বায়কের কাছে চিঠি দিয়ে নূর হোসেনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ কিরণ এমপি। চিঠিতে বলা হয়, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নূর হোসেন মাসুদ দীর্ঘদিন থেকে ইয়াবা সেবনসহ বিভিন্ন সংগঠনবিরোধী অনৈতিক কাজে লিপ্ত থাকায় দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হচ্ছে। তাই সুনাম ও শৃঙ্খলা রক্ষায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার জোর সুপারিশ করা হলো। চিঠিতে ইয়াবা সেবনের দুটি ছবি সংযুক্ত করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...