মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে থানার পাশে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত :

spot_img

 

যশোরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত ও বোমা ফাটিয়ে এনামুল হক নামে এক মোটরপার্টস ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর দুইটার দিকে যশোর কোতোয়ালি থানার পাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত ইমন জানান, অগ্রণী মোটর্স-এর এনামুল হক ও তিনি মোটরসাইকেলে করে টাকা জমা দিতে ইউসিবিএল ব্যাংকে যান। ব্যাংকের সামনে নামতেই দুই ছিনতাইকারী এনামুল হককে ছুরি মেরে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল।

পরে স্থানীয় দোকানদাররা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, এনামুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, তারা ছিনতাইকারীদের পালিয়ে যাওয়ার ফুটেজ পেয়েছেন। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে জানান, দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...