বুধবার, ২২ জুলাই ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে, আগামী সপ্তাহেই এইচএসসি’র তারিখ ঘোষণা

প্রকাশিত :

spot_img

করোনার সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরো বাড়বে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ মুহূর্তে স্কুল খোলার পরিস্থিতি নেই। ছুটি বাড়ছে, বাড়াতেই হবে। খুব শিগগির তারিখ জানিয়ে দেব।’

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি ও সমমান) বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষা কীভাবে সম্পন্ন হবে, কীভাবে ব্যবস্থাপনা করা হবে, সে বিষয়ে আগামী সোমবার অথবা মঙ্গলবার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন তিনি।

দীপু মনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীদের অন্তত চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করব।’

তিনি আরো বলেন, ‘আমরা অনেক ধরনের বিষয় নিয়ে কাজ করছি, চিন্তা করছি। এসএসসির ফল অনুযায়ী এইচএসসির ফল মূল্যায়ন হবে, নাকি অন্য কোনোভাবে হবে, আবার অনেকেই পরীক্ষা ছাড়াই ফল চান, এক্ষেত্রে পরীক্ষা ছাড়াই মূল্যায়নের একটি সম্ভাবনা থেকেই যায়। সেসব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমরা আপনাদের সামনে আসব।’

‘কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি আমাদের বিবেচনায় আছে। কোনো পরীক্ষার্থী করোনায় আক্রান্ত হলে, পরীক্ষা দিতে না পারলে, তার বিষয়েও আমাদের ভাবনা আছে, সেগুলোও জানাব’, বলেন তিনি।

উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন