রবিবার, ২৬ জুলাই ২০২৬

খুন করে গুম করা লাশ খুঁজে দিলেন ঘাতক

প্রকাশিত :

spot_img

 

বগুড়ার শেরপুরে অটোরিকশা চালক মিনহাজকে (২২) খুনের পর গুম করে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই নাটক সাজাতে গিয়ে গ্রেফতার হওয়া খুনি ফজলে রাব্বীর দেখানো মতে বৃহস্পতিবার দুপুর ১টায় পুলিশ উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেন, গ্রেফতারকৃত ফজলে রাব্বী পুলিশকে জানিয়েছে, তাদের পাশের গ্রামের বাসিন্দা মিনহাজ তাকে মাঝেমধ্যেই ব্ল্যাকমেইল করে টাকা নিতেন। এ কারণে কয়েকদিন আগে থেকেই মিনহাজকে খুনের পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুয়ায়ী গত মঙ্গলবার রাতে কৌশলে তার অটোরিকশায় ভাড়া করে ওঠেন। তারপর অটোরিকশা নিয়ে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশে পাঁচ শ’ গজ দূরে যান। সেখানে রাব্বী কোমল পানীয়ের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে মিনহাজকে পান করান। মিনহাজ অচেতন হয়ে পড়লে চাকু দিয়ে তার মুখ-মন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করেন রাব্বী। এরপর লাশ ধানক্ষেতে লুকিয়ে রেখে নিহতের অটোরিকশা ফেলে রেখে বাড়ি ফিরে যান। পরে নিজের পায়ের তালুতে নিজেই ছুরিকাঘাত করে পরদিন বুধবার বিকেলে শেরপুর থানায় হাজির হন। সেখানে নিজেকে খুনের দায় থেকে আড়াল করতে গতরাতে তার ছিনতাই হয়েছে বলে নাটক সাজান। কিন্তু তার কথায় পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে রাব্বী নিজে খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করেন।

মিনহাজের বড় ভাই আব্দুল মমিন কান্নারত কণ্ঠে জানান, মিনহাজের ছেলেসন্তান হবে শুনে গুম হওয়ার আগের রাতে ছেলের নাম রাখে ‘আব্দুল্লাহ’। গুম হওয়ার পরদিন তার ছেলে হয়। কিন্তু ছেলেকে দেখার ভাগ্য হলো না তার।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...