বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কোভিড মোকাবিলায় দেশগুলো ‘জটিল পরিস্থিতির’ মুখোমুখি : ডব্লিউএইচও প্রধান

প্রকাশিত :

spot_img

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি সপ্তাহে ১০ লাখ মানুষের মৃত্যুর মর্মান্তিক মাইলফলক পার হলেও, দৃঢ় নেতৃত্ব এবং ব্যাপক কৌশল গ্রহণের মধ্য দিয়ে প্রাণঘাতী এ ভাইরাসের ‘ধারা’ পরিবর্তন করার সময় এখনো চলে যায়নি বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি বলেন, বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে এখন প্রায় ২০ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন।

চারটি ভিন্ন ভিন্ন জাতীয় পরিস্থিতি বর্ণনা করে তিনি আরো বলেন, যেসব দেশ দ্রুততার সাথে এ ভাইরাস মোকাবিলার পদক্ষেপ নিয়েছিল সেসব দেশে বড় ধরনের সংক্রমণ এড়ানো গেছে।

অন্যান্য দেশে সংক্রমণের মাত্রা বেশি হলেও তাদের অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং এখনো এ ভাইরাসের মোকাবিলা করে যাচ্ছে, খবর ইউএন নিউজ।

জাতিসঙ্ঘ প্রধান বলেন, কয়েকটি দেশ প্রাথমিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে পারলেও পরবর্তীকালে লকডাউন বা বিধিনিষেধ তুলে নেয়ার পর সেখানে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং এখনো বিভিন্ন দেশ সংক্রমণের তীব্র পর্যায়ে রয়েছে।

করোনা সংক্রমণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য ব্যবস্থা ও এ খাতের কর্মীদের সুরক্ষা নিশ্চিতের প্রক্রিয়া জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবিলার এক জটিল মুহূর্ত চলছে এখন।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...