রবিবার, ২৬ জুলাই ২০২৬

অর্থনৈতিক জোনে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপন শীর্যক প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে ৬ কোটি বাইশ লক্ষ নয় হাজার টাকার ক্ষতিপূরণের এল. এ চেক বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) বিকাল ৪টায় মিরসরাই উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে এই চেক বিতরণ করা হয়। এতে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. আবু হাচান সিদ্দিক। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা কায়সার খসরু, সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা।
এসময় ক্ষতিগ্রস্থ ৫২ ব্যক্তি তাদের জমি অধিগ্রহণের বিনিময়ে এসব চেক বুঝে নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. আবু হাচান সিদ্দিক বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার দালালের খপ্পরে পড়ে যাতে কোন রকম হয়রানি না হয়ে ক্ষতিপূরণ নিতে পারেন সে জন্য আমরা সপ্তাহব্যাপী উপজেলায় ক্যম্প করেছি। যাতে অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ব্যক্তি সরাসরি আমাদের কাছে তার সমস্যার কথা বলতে পারেন।

এ বিষয়ে তিনি আরও বলেন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবার জমির প্রয়োজনীয় সকল উপযুক্ত কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যলয়ের এল. এ শাখায় যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়ে ক্ষতিপূরণ পাবেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...