মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে চীনা নাগরিক ছুরিকাঘাতে নিহত

প্রকাশিত :

spot_img

 

পিরোজপুর সদর উপজেলায় নির্মানাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজ নিয়োজিত লাওফান (৫৮) নামের চীনা নাগরিক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফিরোজপুরের কচা নদীর ওপর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের কাজ চলছে। সেতুর কাজে সংশ্লিষ্টরা জানান, নিহত লাওফান ওই সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেডের সাব-কনট্রাক্টর ও টেকনিশিয়ান ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে চীনা শ্রমিকদের জন্য তৈরি ব্যারাকে লাওফান বসবাস করতেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাওফান ব্যারাক থেকে বাইসাইকেলে করে সেতুর দিকে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে একটি ব্যাগে শ্রমিকদের মাসিক বেতনের টাকা ছিল। টাকা নিয়ে ব্যারাক থেকে সেতুর দিকে যাওয়ার পথে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত লাওফানের বুকে ছুরিকাঘাত করে। হাসপাতাল সূত্র জানায়, তাঁর ডান দিকের পাঁজরে ছুরির আঘাত লেগেছে।
লাওফানের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান তিনি।
পুলিশ সূত্র জানায়, ছুরিকাঘাতের পর ওই দুর্বৃত্ত লাওফানের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...