বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ভেঙে ফেলা হলো আবরার ফাহাদের স্মৃতিস্তম্ভ

প্রকাশিত :

spot_img

ভেঙে ফেলা হলো আবরার ফাহাদের স্মৃতিস্তম্ভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে বুয়েটের প্রবেশমুখে ‘আট স্তম্ভ’ নির্মাণ করেছিলো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে বানানোর একদিন পার হতে না হতেই সেটি ভেঙে ফেলেছে সিটি কর্পোরেশন।

গত বছরের ৬ অক্টোবর বুয়েটের এক ছাত্রলীগ নেতার কক্ষে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর স্মরণে গত মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে এ স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়।


বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এটি ভেঙে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া একটি ভিডিওতে বুলডোজার দিয়ে স্তম্ভটির ভেঙে ফেলতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশের একদল সদস্যও উপস্থিত ছিলেন।এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম আশরাফকে জিজ্ঞেস করা হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটি ভাঙ্গা গড়ার বিষয়ে আমরা কিছু জানি না। তবে জায়গাটি সিটি কর্পোরেশনের। যেহেতু এটি একটি ট্র‍্যাফিক আইল্যান্ডে তাই সেখানে ইট-পাথরের স্তুপ বা অন্য কিছু রাখা হলে সেটি তারা বুঝবে। জায়গাটি শাহবাগ ও নিউমার্কেট থানারও অধীনে হওয়ায় এ বিষয়ে তাদের জিজ্ঞাসা করার পরামর্শ দেন তিনি।

শাহবাগ ও নিউমার্কেট থানায় যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, এটা সিটি কর্পোরেশনই ভেঙ্গে ফেলেছে। এর কারণ হচ্ছে এই ধরনের স্তম্ভ তৈরি করতে হলে সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হয়। তারা অনুমতি না নিয়েই রাতারাতি এটা তৈরি করেছে।তিনি আরও বলেন, কেউ এ ধরণের অনুমতি চাইলে, তা একটি প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। তারা সেটি করেনি।

আরেকটি কারণ হচ্ছে এটা রাস্তার মাঝখানে অপরিকল্পত ভাবে তৈরি করা হয়েছে। তারা যেটা করেছে, তাতে রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তাই সিটি কপোরেশন এটা ভেঙ্গে ফেলেছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...