সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঘুম থেকে উঠে মেয়েরা পেল মায়ের গলাকাটা লাশ

প্রকাশিত :

spot_img

শেরপুর জেলা শহরের কসবা মোল্লাপাড়া এলাকায় বাসায় ঢুকে এক গৃহবধূকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুরভী আক্তার (৩০) জেলার শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গরপাড়া গ্রামের সেনা সদস্য নাজিম আহমেদের স্ত্রী। বর্তমানে তিনি সাউথ সুদানে জাতিসংঘ মিশনে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শফিউল্লাহর মেয়ে সুরভীর সঙ্গে এক যুগ আগে নাজিমের বিয়ে হয়। তিন বছর আগে কসবা মোল্লাপাড়া এলাকায় জমি কিনে হাফ বিল্ডিং বাসা করেন নাজিম। তাদের দু’টি কন্যা সন্তান রয়েছে। এক বছর আগে মিশনে যান নাজিম। তখন থেকে স্ত্রী সুরভী দুই মেয়েকে নিয়ে বাসায় থাকতেন।

পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে হঠাৎ করে সুরভীর বাসার বিদ্যুৎ চলে যায়। এসময় তিনি ঘরের বাইরে এসে পাশের বাড়ির এক শিক্ষককে ঘটনাটি জানান। পরে বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছে, রাতে বিদ্যুৎ আসবে না এমন ভেবে তিনি সন্তানদের ঘুমিয়ে পড়তে বলেন। বৃহস্পতিবার সকালে তার দুই মেয়ে ঘুম থেকে উঠে মাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে ঘরের বাইরে এসে দেখতে পায় উঠানে উপুর হয়ে মায়ের লাশ পড়ে রয়েছে। এসময় দুই মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে লাশ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ সিআইডি, পিবিআই ও ডিবির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, দুর্বৃত্তরা বিদ্যুতের সংযোগ কেটে ওয়াল টপকে বাড়িতে প্রবেশ করে। পরে গলায় ছুরিকাঘাত করে গৃহবধূকে হত্যা করে চলে যায়।

তিনি বলেন, মৃত গৃহবধূর গলায় সোনার চেইন অক্ষত রয়েছে। বাড়িতে অন্যকোন কিছু খোয়া যায়নি। তাই ঘটনাটি বেশ রহস্যজনক। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। আশা করছি খুব দ্রুত হত্যার রহস্য বেরিয়ে আসবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...