সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাই শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মিরসরাই থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে মিরসরাই থানা চত্ত্বরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
থানার উপ-পরিদর্শক রাজিব পোদ্দারের উপস্থাপনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক সজল শীল, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সুজন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, সামাজিক দূরত্ব মেনে ও মুখে মাস্ক ব্যবহার করে এবং সরকারি নির্দেশনা মেনে এ বছর শারদীয় দূর্গোৎসব পালিত হবে। পূজোয় কেউ যাতে কোন রকম বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে। সকলের সহযোগিতায় প্রত্যেক বছরের ন্যায় এবারও মিরসরাই উপজেলায় নির্বিগ্নে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...