রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ছাত্রলীগের দুগ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, পথচারী নারীসহ আহত ১০

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) ১২টা থেকে ২টা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০জন, পথচারী ও এক নারীসহ ১০জন আহত হয়েছে। এসময় প্রায় ২০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ হয়ে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। আহতরা হলো ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম (২০), সাকিবুল ইসলাম (১৯), মোঃ তারেক (২১), উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান (২৩), যুবলীগ নেতা আরিফ হোসেন (২৬), ছাত্রলীগ কর্মী আল আমিন (২১), জনি (২৮), পথচারী রশিদ আহম্মদ (৪৫) ও আলেয়া বেগম (৩২) নামে এক নারী সহ ১০জন আহত হয়েছে। আহতের মধ্যে তারেকের অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (১৭ অক্টোবর) উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তির্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে ৯ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। নতুন কমিটিতে মাসুদ করিম রানাকে আহবায়ক এবং একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুল ইসলাম, ফাহিুমুল হুদা, মিথুন শর্মাকে যুগ্ন আহবায়ক ও সদস্য রিপাত হোসেন সাদ্দাম, নাজমুল হাসান মুন্না। কমিটি ঘোষনার পর নতুন আহবায়ক কমিটির নেতৃত্বে মিরসরাই সদরে আনন্দ মিছিল বের করা হয়
নতুন কমিটির যুগ্ন আহবায়ক জাফর ইকবাল নাহিদ জানান, আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করলে সদ্য বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক ফরহাদ হোসেনের সমর্থকরা বিপরীত দিক থেকে উস্কানীমূলক স্লোগান দেয়ায় তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়া হয়েছে।


সদ্য বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জানান, কোন প্রকার আলাপ আলোচনা না করেই হঠাৎ করে অছাত্রদের নিয়ে আজকে একটি আহবায়ক কমিটি গঠন করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ। সম্পূর্ন পূর্বপরিকল্পিত ভাবে তারা আমার বাড়ীতে হামলা চালিয়ে অরাজক অবস্থার সৃষ্টি করেছে। কর্মি সমর্থকদের বেধড়ক মারধর করে জখম ও ধারালো অস্ত্রের মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এসময় আমার বাড়ীর ভাড়াটিয়া আলেয়া বেগম, হান্নান, আরিফ সহ অনেকেই স্পিন্টারের আঘাতে আহত হয়।
নবগঠিত উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, শনিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি পালনের জন্য নেতৃবৃন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অবস্থান করলে কিছু লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করে। হামলায় আল-আমিন ও জনি নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, কমিটি গঠনকে কেন্দ্র উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩ রাউন্ড টিয়ার শেল ও ২০ রাউন্ড শট গানের গুলি ব্যবহার করেছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...