রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দোকানঘর গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে রাতের আঁধারে একটি দোকানঘর গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে ভূক্তভোগী ফাতেমা আক্তার বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।

ফাতেমা আক্তার অভিযোগ করেন, স্থানীয় আবু ইউসুফ, মোমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, মোঃ পারভেজ সহ একদল দূর্বৃত্ত গত রবিবার রাতের আঁধারে আমাদের ভোগ দখলীয় জায়গায় নির্মিত দোকানঘর ভেঙ্গে দিয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার শশুর অসুস্থ্য হওয়ায় ও স্বামী প্রবাসে থাকায় জোরপূর্বক তারা এমন জগন্য কাজ করেছে। এর আগেও তাঁরা আমাদের বসতঘর ভাংচুর করে। আমাদের দখলীয় জায়গায় জোরপূর্বক বসতঘর নির্মাণের পাঁয়তারা করে আসছে। এ বিষয়ে সিনিয়র সহকারী জজ মিরসরাই আদালতে একটি মামলা চলছে (মামলা নং ২১৫/২০১৫)। এই চক্রটি বিভিন্ন সময় আমাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দিয়ে আসছে।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এসআই মোঃ সাইফুল ইসলাম বলেন, করেরহাটের অলিনগর এলাকায় একটি দোকানঘর ভেঙ্গে ফেলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...