রবিবার, ২৬ জুলাই ২০২৬

জালে আটকা পড়লো ৯ হাত লম্বা অজগর!

প্রকাশিত :

spot_img

 

বরগুনার পাথরঘাটায় পুকুরের জালে আটকা পড়া ৯ হাত লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের টেংড়া এলাকার পাগলা কালুর বাড়ির পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়।

সাপটি নয় হাত লম্বা ও ২০ কেজি ওজন হবে বলে জানান উদ্ধারকর্মী জাকির মুন্সি।

ভিটিআরটি স্বেচ্ছাসেবক জাকির মুন্সি বলেন, ফজরের নামাজ পড়ার জন্য ওজু করতে গেলে পুকুরের পাড়ে থাকা জাল নড়াচড়া করতে দেখা যায়। এসময় তিনি তার ছেলেকে ডাক দিলে তিনি এসে দেখেন জালের সাথে বড় একটি অজগর। তখন ভিটিআরটির অন্য স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, পাথরঘাটা ফরেস্ট অফিসে খবর দেয়া হয়েছে তারা এলে অবমুক্ত করা হবে।

টেংড়া বিট কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান, অজগর সাপ নিয়ে রেঞ্জ কর্মকর্তার সাথে কথা হয়েছে, এটি বিহঙ্গ দ্বীপে অবমুক্ত করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...