রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৫নং ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় ওচমান পুর ইউনিয়নের আজমপুর বাজারে ইউনিয়নস্থ দলীয় কার্যালয়ে উদ্বোধন করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভূঁইয়া।

এসময় দলীয় কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন আক্রামী।এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন,মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন,৫নং ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন,যুগ্ম-সাধারণ সম্পাদক এরাদুল হক নিজামী ভুট্টু,ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ উল্ল্যাহ চৌধুরী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান,সদস্য মহিউদ্দিন নিজামী,সদস্য লিয়াকত,সদস্য রাহাত মোর্শেদ,ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিরাজ,ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সোহাগ,সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক একরাম সোহেল,ওচমান ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ হাসান,যুগ্ন-আহ্বায়ক মঞ্জু,আব্দুল্লাহ মামুন,পলাশ,রানা সহ অন্যান্য আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...