শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

স্ত্রীসহ মির্জা আব্বাস করোনায় আক্রান্ত

প্রকাশিত :

spot_img

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আব্বাসের ব্যক্তিগত সহকারী আসিফ সোহান বুধবার বলেন, ‘তারা (আব্বাস এবং আফরোজা) কিছুদিন অসুস্থ থাকায় করোনার পরীক্ষা করেছেন। আমরা বুধবার তাদের পরীক্ষার ফলাফল পেয়েছি এবং তারা উভয়ইয়ের করোনা পজেটিভ এসেছে।’

তিনি জানান, শাহজাহানপুরের বাসায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই দম্পতি চিকিৎসা নিচ্ছেন। আসিফ বলেন, আব্বাস ও আফরোজা সুস্থ আছেন। তাদের বড় ধরনের কোনো জটিলতা নেই।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান এম শাহজাহান ও তার স্ত্রী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, কার্যনির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতা সম্প্রতি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তারা প্রত্যেকে নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪ জনে।

এছাড়া, নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র : ইউএনবি

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...