রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ৫ নারী ছিনতাইকারী আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ছিনতাইয়ের সময় হাতেনাতে ৫ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। শনিবার (৭ নভেম্বর) উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে এক মহিলা গলা থেকে চেইন ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়। পরে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো বাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ডরমন্ডল গ্রামের কহিনুর আক্তার, সৈয়দা বেগম, রোজিনা বেগম, রুনা আক্তার ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শিবপুর গ্রামের তাছলিমা আক্তার। আটককৃতদের বিরুদ্ধে উপজেলার করেরহাট ইউনিয়নের মেহেদীনগর গ্রামের খতিজা বেগম নামে এক ভূক্তভোগী থানায় একটি মামলাদায়ের করেছেন।
জোরারগঞ্জ থানার পরিদর্শক হেলাল উদ্দিন ফারুকী জানান, আটককৃত ৫ নারী ছিনতাইকারী দলের সদস্য। তারা শনিবার বারইয়ারহাট পৌর বাজারে খতিজা বেগম নামে এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করার সময় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে আটক করে। এরপর আটককৃত ওই ছিনতাইকারীর দেয়া তথ্য মতে স্থানীয় লোকজন আরো ৪ জনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আটককৃতদের স্থানীয়রা পুলিশে সোপার্দ করে। আটককৃতদের বিরুদ্ধে ভূক্তভোগী খতিজা বেগম বাদি হয়ে একটি মামলাদায়ের করেছেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...