রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলায় কর্মপরিকল্পনা নির্ধারণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আসন্ন শীতে কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলার কর্মপরিকল্পনা প্রণয়নে মিরসরাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়াম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক ও মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, আসন্ন শীতে কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাজার ও মার্কেটে সেবা নিতে আসা গ্রহীতাদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, বাজার ও মার্কেট কমিটি এটি বাস্তবায়ন করবে; উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে এটি নিশ্চিত করবেন। সরকারী হাসপাতালে আইসুলেশন সেন্টারের আরো উন্নতকরণ। স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই সহ চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতকরণ। গণপরিবহণে যাত্রীসাধারণের মাস্ক নিশ্চিতকরণ। মসজিদ, মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব মেনে ধর্মীয় কাজ পালনের জন্য উদ্যোগ নেওয়া। গনজমায়েত বন্ধ রাখা, পর্যাপ্ত খাদ্য মজুদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সচেতনতা সৃষ্টিতে প্রত্যেকটি ইউপি চেয়াম্যান নিজ নিজ এলাকায় মাইকিং, প্রচারণা চালাবে। এছাড়া মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...