শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বল হাতে সালমার ঝলক, নারী আইপিএলের শিরোপা ট্রেইলব্লেজার্সের

প্রকাশিত :

spot_img

 

জাহানারার দল পারেনি, তবে প্রথমবারের মতো নারী আইপিএল খেলতে গিয়ে বাজিমাত করেছেন বাংলাদেশের সালমা খাতুন। সোমবার রাতে উইমেন টি–টোয়েন্টি চ্যালেঞ্জের শিরোপা জিতেছে তার দল ট্রেইলব্লেজার্স। ১৬ রানে হারিয়েছে সুপারনোভাসকে।

ফাইনাল ম্যাচে চমক দেখিয়েছেন সালমা। ডেথ ওভারে তিন উইকেট নিয়ে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছেন তিনি। ম্যাচ সেরা হয়তো সালমা নয়, তবে তার ৪ ওভারে ১৮ রানে তিন উইকেটের বোলিং ফিগার মুগ্ধ করেছে ভক্তদের।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সালমার দল ট্রেইলব্লেজার্স করে ৮ উইকেটে ১১৮ রান। ১১৯ রানের লক্ষ্য তাড়ায় আগের দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস থামে ১০২ রানে। প্রথমবারের মতো নারী আইপিএলের শিরোপা জয়ের আনন্দে ভাসে ট্রেইল ব্লেজার্স।

শেষ দুই ওভারে সুপারনোভাসের দরকার ছিল ২৮ রান। ১৯ ওভারে দুর্দান্ত বোলিংয়ে ট্রেইলব্লেজর্সের শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলেন সালমা। তার দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরেন আনুজা পাতিল। পরের বলে নেন সবচেয়ে বড় উইকেট, বোল্ড করে ফেরান হারমানপ্রিতকে। ৩৬ বলে অধিনায়ক করেন ৩০।

পঞ্চম বলে সালমা উইকেট নেন আরেকটি। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক এই ওভারে দেন মাত্র ৪ রান। শেষ ওভারে ২৪ রানের প্রয়োজনে আর পেরে ওঠেনি সুপারনোভাস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ট্রেইলব্লেজার্সেরে হয়ে ব্যাট হাতে আলো ছড়ান স্মৃতি মান্ধানা। তার সঙ্গে টপ অর্ডারের দুই ব্যাটসম্যানের সহায়তায় মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর গড়ে দলটি। অধিনায়ক মান্ধানা ৪৯ বলে করেন ৬৮ রানের দারুণ ইনিংস। হাকান ৫টি চার ও তিনটি ছক্কা। ডটিন ২০ ও রিচা ঘোষ করেন ১০ রান। পরের ছয় ব্যাটসম্যান আউট হন ১০ রানের আগে। ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়নি বাংলাদেশের সালমা খাতুনের। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ট্রেইলব্লেজার্স অধিনায়ক।

তিন দলের টুর্নামেন্টে দলের হয়ে তিন ম্যাচেই খেলেছেন সালমা। প্রথম ম্যাচে প্রতিপক্ষের ৮ উইকেট পড়ে যাওয়ার পর বোলিং পেয়ে দুই ওভারে ৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন, দল পেয়েছিল বড় জয়। পরের ম্যাচে দলের হারলেও একটি উইকেট নিয়েছিলেন তিনি। আর ফাইনালে তো দেখালেন রীতিমতো চমক।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...