বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে এলিটের সদস্যপদ নিয়ে আওয়ামী লীগের ক্ষোভ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নিয়াজ মোর্শেদ এলিটের সদস্যপদ বাতিলের দাবী করেছে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর দলটির সভাপতি জাহাঙ্গীর কবীর চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রতিবাদলিপি মিরসরাই প্রেসক্লাব নেতৃবৃন্দকে হস্তান্তর করা হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দলটির উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার ও দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন।

এতে বলা হয়, গত ৭ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্য তালিকায় নিয়াজ মোর্শেদ এলিট নামের এক ব্যক্তির নাম অর্ন্তভূক্ত করা হয়। যা দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়। যার ফলে মিরসরাই আওয়ামী রাজনীতিতে ক্ষোভ ও হতাশার জন্ম হয়েছে। এছাড়া স্থানীয় রাজনীতিতে এক ধরণের বিশৃঙ্খলাও দেখা দিয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ দাবী করেছে, নিয়াজ মোর্শেদ এলিট বিএনপি অধ্যুষিত পরিবারের সন্তান। তার বাবা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট। এছাড়া সদস্য যুবলীগের সদস্য পদে পদায়ন হওয়া এলিট কোন কালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কিংবা কৃষক লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদলিপিতে চট্টগ্রাম নগরীতে এলিটের বিরুদ্ধে বন্দরকেন্দ্রিক সিন্ডিকেট বাণিজ্য, অবৈধ মদের বার চালানো এবং জমি দখলের অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়। তারা সহসা আওয়ামী যুবলীগের সদস্যপদ থেকে এলিটের নাম প্রত্যাহারের দাবিও জানান।
প্রসঙ্গত, নিয়াজ মোর্শেদ এলিটের বাাড়ি মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামে। তিনি বড়তাকিয়া মোটরস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...