রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাই যুবলীগের সাধারণ সম্পাদক হতে মাঠ চষে বেড়াচ্ছেন রিফাত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি :

আগামী ২৮ নভেম্বর মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে মিরসরাই উপজেলা যুবলীগের সম্মলনকে ঘিরে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য সভাপতি সম্পাদক প্রার্থীরা। কে হচ্ছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। এই আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহ আলম মামুন রিফাত।

জানা গেছে, ২০০৮ সাল থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয় শেখ আব্দুল্লাহ আল মামুন রিফাত। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বারইয়ারহাট ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দেন। পরবর্তী সময়ে পড়া-শোনার সুবাদে চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাথে সম্প্রক্ত হয়ে ছাত্রলীগের সকল কার্যক্রম চালিয়ে যান ২০১৬ সাল পর্যন্ত এবং তার পাশাপাশি বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনের ছায়াতলে ছাত্র রাজনীতিতে নিজেকে সর্বদা সক্রিয় রেখে নেতৃত্ব দিয়ে গেছেন। বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের দীর্ঘ সময় নেতৃত্ব দেন এবং সুস্থ রাজনীতি করেন, মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজের বিরুদ্ধে সব সময় জোরালো ভুমিকা রেখেছেন রিফাত। রিফাত অনেক ছাত্রলীগ নেতাকর্মীর সৃষ্টি করেন। পড়াশোনা শেষ করে আওয়ামী যুবলীগে যোগদান করেন যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পুরো উপজেলায় কাজ করে যাচ্ছেন। যুবলীগের সকল কার্যক্রমে নিজে ও কর্মীদের নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন।

রাজনীতির মাঠে শ্রম এবং আর্দশে অটুট থাকলেও কখনোই মূল নেতৃত্বে আসার সুযোগ হয়নি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে ওঠা সাবেক এই ছাত্রেনতার। তাই এবার উপজেলা যুবলীগের নেতৃত্ব নির্বাচনের সুযোগ কে কাজে লাগাতে চান তিনি। যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে শেখ আব্দুল্লাহ আল মামুন রিফাতের নাম।

রিফাত বলেন, আমি আসন্ন উপজেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং আগামী দিনের মিরসরাইয়ের কর্ণধার ও তরুণ প্রজন্মের আইকন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের রাজনীতিকে আরো সক্রিয় এবং শক্তিশালী করার লক্ষে আমি উপজেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি।

রিফাত আরো বলেন, যুব সমাজের রাজনীতিকে গতিশীল এবং মাদকমুক্ত যুব সমাজ গড়তে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। মুলত যুবলীগকে সুসংগঠিত করতে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি।
রিফাত শুধু রাজনীতি নয়, পাশাপাশি সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বেও রয়েছেন। তিনি মধ্যম আজম নগর বাইতুল মামুর জামে মসজিদের সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া করোনাকালে এলাকার কর্মহীন এবং দরিদ্র অনেক পরিবারকে ত্রান সহায়তা করেছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...