শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাইয়ে তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালন

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি>>
মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোর্ট এলাকায় বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আয়োজনে জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়। বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফের সঞ্চালনায় এবং বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহন দে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বারইয়াহাট পৌর বিএনপির আহবায়ক ও মেয়র পদপ্রার্থী দিদারুল আলম মিয়াজী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, মীর মোহাম্মদ জহির উদ্দিন, নুরুল আবছার মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ মোজাম্মেল, ওমর ফারুক, মোহাম্মদ আলমগীর, আবু সাঈদ বাবলু, মোহাম্মদ হকসাব, কামরুল ইসলাম, ফয়েজ উদ্দিন, বারইয়াহাট পৌরসভা ছাত্রদল নেতা তৌহিদুল করিম তুহিন, মোহাম্মদ রিপন, দিদারুল আলম, জাহেদুল ইসলাম, মোহাম্মদ ইকবাল, বাদশা, জুবায়ের, রানা প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপজেলার সকল ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...