রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত -৩

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় লেগে এক মোরটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহপাড়া এলাকায় সিপি হ্যাচারির সামনে বঙ্গবন্ধু শিল্পনগর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাইমুন (৩০)। সে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২ নং ওয়ার্ড সোনাপাহাড় এলাকার জয়নাল আবেদীনের পুত্র। এই দুর্ঘটনায় ইকবাল হোসেন (৩৩) সৌরভ হোসেন (২৮) ও হামিদুর রহমান (৩২) নামের আরো তিন মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন।
আহতদের বন্ধু শামসুদ্দিন মিয়াজী বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফুড জোন নামে এক বন্ধুর মালিকানাধীন রেস্তোরা উদ্বোধন করতে কেকসহ দুটি মোটরসাইকেল নিয়ে বারইয়ারহাট থেকে যাচ্ছিলো ৪ বন্ধু। পথে বেপরোয়া গতির একটি মিনি ট্রাক তাদের সামনের মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সামনের টি দুমড়েমুচড়ে গিয়ে পেছনের মোটরসাইকেলেও ধাক্কা লাগে। দুর্ঘটনায় এক বন্ধু সাইমুন ঘটনাস্থলেই নিহত হয়।
এই বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহপাড়া এলাকায় মিনি ট্রাক ও মোটরসাইলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগীতায় মিনি ট্রাকের চালক মো. সাইদুল ইসলামকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...