সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাই যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী রাসেল ইকবাল চৌধুরী

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মিরসরাই উপজেলা শাখার সম্মেলন। আগামী ২৮ নভেম্বর উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে একাধিক সভাপতি, সম্পাদক পদপ্রার্থী মাঠে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী বলে সাংবাদিকদের জানিয়েছেন সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি রাসেল ইকবাল চৌধুরী।
জানা গেছে, রাসেল ইকবাল চৌধুরীর স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি। এরপর স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ, তারপর উপজেলা, জেলা রাজনীতিতে সফলতার স্বাক্ষর রেখেছেন। ছাত্রলীগের নেতৃত্বের পর এবার মিরসরাই উপজেলা যুবলীগের হাল ধরতে চান। সংগঠনকে আরো সুসংগঠিত করতে সাধারণ সম্পাদক পদে লড়বেন তিনি।
রাসেল ইকবাল চৌধুরী ১৯৮৯ সালে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোঃ আবুল হোসেন হোসেন চৌধুরী। নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। নিজামপুর কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে অনার্স,মাষ্টার্স পাশ করে। সাউর্দান বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ করেছেন।
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে যান রাসেল। ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগ ও নিজামপুর কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। ২০১৫ সালে কিছুদিন উপজেলা ছাত্রলীগের (রাসেল-বাবু কমিটি) সভাপতির দায়িত্বে ছিলেন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের (ইরান-তৈয়ব কমিটি) শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তিতে কর্মীদের প্রত্যক্ষ ভোটে মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সদস্য ও সহ-সভাপতি ছিলেন। মিরসরাই স্টুডেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও রাসেল স্মৃতি সংসদের সদস্য ছিলেন।
রাসেল ইকবাল চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আর্দশে দীক্ষিত হয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনাকালীন ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির হাতেখড়ি হয়। স্কুল জীবন থেকে অধ্যবদি আমার প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রাজনৈতিক আদর্শ আমাকে অনুপ্রাণিত করে। আমি মোশাররফ হোসেনের একজন আস্থাভাজন কর্মী হিসেবে তার সানিধ্যে গিয়ে প্রিয় নেতার সকল প্রকার সিদ্ধান্তের বাস্তবায়নের চেষ্টা করছি। যতদিন বেঁচে থাকবো প্রিয় নেতার আদর্শে রাজনীতি করে যাবো।
তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক একজন সক্রিয় কর্মী হয়ে জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে শান্তির পথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ বর্তমান বাস্তবতার আলোকে বাস্তবায়নের জন্য যুব সমাজের গঠনমূলক অংশগ্রহণের অভিপ্রায়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন কর্মী হয়ে কাজ করতে চাই। আগামী দিনের সুখী ও সমৃদ্ধ ডিজিটাল, উন্নত আয়ের দেশ, সোনার বাংলা প্রত্যয়ে নিজেকে নিয়োজিত রাখবো।
তিনি আরো বলেন, দলের দুঃসময়ে রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছি। ২০১৩-২০১৪ সালে বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও কর্মকান্ড প্রতিহত করেছি। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র স্বপ্নের আধুনিক ও পরিকল্পিত মিরসরাই গঠনে কাজ করছি। তারুণ্যের অহংকার আইটি বিশেষজ্ঞ মিরসরাই’র আগামীর এমপি মাহবুবুর রহমান রুহেলের ভিশন মাদকমুক্ত মিরসরাই ও দক্ষ জনশক্তি গঠনে সদা প্রস্তুত রয়েছি।
রাসেল বলেন, আমি যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে সকল নেতা-কর্মীকে সুসংগঠিত করে নিজ আদর্শিক ধারায় ফিরিয়ে আনবো। এজন্য সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...