বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা আর নেই

প্রকাশিত :

spot_img

 

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা আর নেই – ছবি : সংগৃহীত


বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন গত শতাব্দীর সেরা ফুটবলার। তার বয়স হয়েছিল ৬০ বছর। ম্যারাডোনার মৃত্যুর খবরে শোকাহত সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার নিজের বাড়িতে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মস্তিষ্কে অস্ত্রোপচারের ৮ দিন পরে তাকে বুয়েনোস আইরেসের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছিল। নিয়ে যাওয়া হয়েছিল এক ক্লিনিকে। সেখানে তার অ্যালকোহল আসক্তি দূর করার চিকিৎসা চলছিল।

ম্যারাডোনার আইনজীবী বলেছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় চলতি মাসের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার হয়েছিল তার। ১১ নভেম্বর তাকে ছেড়ে দেয়া হয় হাসপাতাল থেকে।

ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা সেই সময় বলেছিলেন যে, সম্ভবত জীবনের কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিংবদন্দিকে। মস্তিষ্কে জমাট বাঁধা রক্তের জন্য প্রাণ হারানোরও আশঙ্কা ছিল বলে জানিয়েছিলেন তিনি।

১৯৮৬ সালে প্রায় একক দক্ষতায় আর্জেন্টিনিয়াকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা বরাবরই বর্ণময় চরিত্র। একইসাথে তিনি বিতর্কিতও বটে। তার ‘হ্যান্ড অফ গড’ গোল নিয়ে আজও বিশ্বজুড়ে চর্চা চলে। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ক্লাবের হয়েও নিজের ফুটবল দক্ষতার পরিচয় দেন ম্যারাডোনা। বিশেষ করে ইতালির নাপোলি ক্লাবকে তিনি যে উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন, সারা বিশ্বে তার তুলনা মেলা ভার। বার্সেলোনা, বোকা জুনিয়র্সের মতো ক্লাবের হয়েও অসাধারণ খেলেন তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...