রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের আবুতোরাবে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে, মৌলবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ও ১৩ নং মায়ানী ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় মিছিলটি আবুতোরাব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হেনা বাদশার সভাপতিত্বে ও মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল গনি, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী মামুন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল হালিম মাষ্টার, আওয়ামীলীগ নেতা ডা. তমাল, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক।

সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্বের বুকে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি সৃষ্টি হয়েছে তার স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নিজের সৃষ্ট রাষ্ট্রেই কিছু মৌলবাদী জামাতী এজেন্ট বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করার দুঃসাহস দেখিয়েছে। ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম রেখেছিল বাংলাদেশ। আর সেই ঐতিহাসিক দিনেই কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুর করেছে মৌলবাদী গোষ্ঠী। আমরা সরকারের কাছে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...