রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের আমানটোলা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার সদর (৯ নং) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আমানটোলা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মিরসরাই থানার পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে বিশ্বদরবার মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম,মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী,সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দিদার,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সদর ইউনিয়নের ইউপি সদস্য আলমগীর,উত্তরজেলা ছাত্রলীগ কর্মী রবিউল হোসেন পারভেজ প্রমুখ।
সভায় বক্তারা পুরো মিরসরাই উপজেলা মাদকমুক্ত করার লক্ষ্যে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং উপজেলার প্রত্যেকটি ইউনিয়কে মাদকমুক্ত করার লক্ষ্যে এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। সবশেষে প্রধান অতিথি সদর ইউনিয়নের আমানটোলা ২ নস্বর ওয়ার্ডকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...